Logo
সর্বশেষ :
পাবনার কলি হত্যাকাণ্ড: মুলহোতা গ্রেফতার, শাস্তির দাবিতে মানববন্ধন মাগুরায় শিক্ষা দিবসে বৈষম্যহীন শিক্ষাব্যবস্থার দাবিতে সমাবেশ পাবনায় প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে বিশ্ববিদ্যালয়ের হিন্দু শিক্ষার্থী গ্রেফতার বদ্ধ ঘর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার পাবনায় বিএনপি নেতা হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার মৌসুমি বায়ুর প্রভাবে ঘন কুয়াশায় ঢেকে গেল পঞ্চগড় কোটচাঁদপুরে বাসচাপায় হোটেল শ্রমিক নিহত মৌলভীবাজারে সিএমএফ এর সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা মৌলভীবাজারে লাইফস্টাইল ব্র্যান্ড ‘মিরর’-এর ১৩ তম শোরুম উদ্বোধন মৌলভীবাজারে কৃষি ও কৃষক রক্ষা কমিটির আহ্বায়ক কমিটি গঠন

আবারো মেহেরপুর সীমান্ত দিয়ে ৫ জনকে পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ও স্থানীয়রা

মেহেরপুর প্রতিনিধি :
প্রকাশিত : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

মেহেরপুরের দুটি সীমান্ত দিয়ে ৫ জনকে পুশইনের ঘটনা ঘটেছে। আজ ভোরে গাংনী উপজেলার ধলা সীমান্ত দিয়ে ৩ জনকে পাঠানোর চেষ্টা করে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফ।

 

সীমান্ত শূন্যরেখা ১৩৬ মেইন পিলারের কাছে ১৩৫/৭ এস কাঁটাতারের গেট দিয়ে তাদের পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছে ধলা বিওপি ক্যাম্প কমান্ডার হাবিলদার শিশির কুমার।  পরে তাদের স্থানীয়দের সহযোগীতায় বাধা দিলে আবারো কাটাতারের ওপারে ফেরত নেওয়া হয়।

 

এ ঘটনায় গ্রামবাসীর মাঝে উত্তেজনা বিরাজ করছে। স্হানীয় সূত্রে জানা যায়, আজ রাতের কোনো এক সময় তারের গেট পার করে তিনজনকে বাংলাদেশ অভিমুখে পাঠিয়ে দেয় বিএসএফ।  পরে ভোরে তাদের সীমান্ত শূন্যরেখায় বাধা প্রদান করলে তারা  নো ম্যানস ল্যান্ড এ অবস্থান করে।  সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে ওই তিনজনকে আবারো ভারতে ফেরত নেওয়া হয়েছে।  ফেরত পাঠানো তিনজনের মধ্যে দুইজন পুরুষ একজন নারী রয়েছে।  তাদের নাম ও পরিচয় জানা যায়নি।

 

এদিকে শেওড়াতলা – কাজীপুর সীমান্ত দিয়ে দুইজনের পুশইনের খবর পাওয়া গেছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোন বিবৃতি দেয়নি বিজিবি


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com