Logo
সর্বশেষ :
রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, আখাউড়ায় র‍্যাবের অভিযানে লোকোমাস্টার আটক নোয়াখালীতে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

এক মঞ্চে চীন-ভারত-পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

রাজকথা ডেস্ক :
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২

প্রধান প্রতিদ্বন্দ্বী দুই প্রতিবেশী দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক মঞ্চে দেখা হচ্ছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের। উজবেকিস্তানে আজ থেকে শুরু হয়েছে দু’দিনের এসসিওভুক্ত রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক। 

ওই বৈঠকে অংশ নিচ্ছেন চীন, রাশিয়া এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীও। এখনও পর্যন্ত স্থির রয়েছে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে পার্শ্ব বৈঠক হবে জয়শঙ্করের। কিন্তু পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওল ভুট্টোর সঙ্গে জয়শঙ্করের আলাদা করে কোনো বৈঠকের সম্ভাবনা নেই।

ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, আগামী সেপ্টেম্বরে এসসিও-ভুক্ত রাষ্ট্রগুলোর শীর্ষ নেতাদের বৈঠক। তার আগে নিজেদের মধ্যে সহযোগিতার কর্মসূচি ঝালিয়ে নেবে তারা। 

আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখ থাকবে ভারত-চীন এবং ভারত-রাশিয়ার মধ্যে কী আলোচনা হয়, তার দিকে।

গালওয়ান সংঘর্ষের পর ভারত ও চীনের সম্পর্ক যে তলানিতে গিয়ে ঠেকেছিল, গত দু’বছরে তার কোনো উন্নতি ঘটেনি। দফায় দফায় ভারত ও চীনের সেনা পর্যায়ের বৈঠক করেও শান্তি ফেরেনি। 

এই আবহেই আগামী সেপ্টেম্বরে সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলন বসবে। সেখানে মুখোমুখি হতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এই পরিস্থিতিতে মোদি ও জিনপিং দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন কিনা, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com