Logo
সর্বশেষ :
পাবনার কলি হত্যাকাণ্ড: মুলহোতা গ্রেফতার, শাস্তির দাবিতে মানববন্ধন মাগুরায় শিক্ষা দিবসে বৈষম্যহীন শিক্ষাব্যবস্থার দাবিতে সমাবেশ পাবনায় প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে বিশ্ববিদ্যালয়ের হিন্দু শিক্ষার্থী গ্রেফতার বদ্ধ ঘর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার পাবনায় বিএনপি নেতা হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার মৌসুমি বায়ুর প্রভাবে ঘন কুয়াশায় ঢেকে গেল পঞ্চগড় কোটচাঁদপুরে বাসচাপায় হোটেল শ্রমিক নিহত মৌলভীবাজারে সিএমএফ এর সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা মৌলভীবাজারে লাইফস্টাইল ব্র্যান্ড ‘মিরর’-এর ১৩ তম শোরুম উদ্বোধন মৌলভীবাজারে কৃষি ও কৃষক রক্ষা কমিটির আহ্বায়ক কমিটি গঠন

বড়পুকুরিয়া খনি এলাকার গ্রামবাসীদের বিক্ষোভ সমাবেশ

রাজকথা ডেস্ক :
প্রকাশিত : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২

দিনাজপুরের বড়পুকুরিয়া খনি এলাকার বৈধ্যনাথপুর ও বাশপুকুর গ্রামের ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও হয়রানির প্রতিবাদসহ চার দফা দাবীতে বিক্ষভ মিছিল ও সমাবেশ করেছেন ক্ষতিগ্রস্থ গ্রামবাসীদের সংগঠন জীবন ও সম্পদ রক্ষা কমিটি।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় জীবন ও সম্পদ রক্ষা কমিটির উদ্যোগে ৪ দফা দাবিতে বড়পুকুরিয়া বাজারে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে বড়পুকুরিয়া বাজার থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ শেষে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জীবন ও সম্পদ রক্ষা কমিটির সাবেক সভাপতি মো. ইব্রাহিম খলিল।

এতে বক্তব্য রাখেন পার্বতীপুর ৯ নং হামিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজওয়ানউল হক রেজা, জীবন ও সম্পদ রক্ষা কমিটির আহবায়ক রফিকুল ইসলাম, সদস্য আলহাজ্ব রুহুল আমিন মন্ডল, ইউপি সদস্য সাইদুর ইসলাম, একরামুল হক প্রমুখ।

এসময় বক্তারা চারদফা দাবিসমূহ উল্লেখ করে বলেন,খনি এলাকায় গত ৩/৪ বছরপূর্বে ক্ষতিপুরণের কার্যক্রম শুরু হলেও কেন বাঁশপুকুর ও বৈদ্যনাথপুর গ্রামের ক্ষতিপূরণ দেয়া হচ্ছে না।, তারা বলেন,বাঁশপুকুর ও বৈদ্যনাথপুর গ্রামের ক্ষতিপূরণ না দেয়া পর্যন্ত কয়লা উত্তোলন বন্ধ করতে হবে, ক্ষতিগ্রস্ত এলাকার ফাটল ধরা ঘর-বাড়ী ভেঙে কোন প্রাণহানী হলে এর দায়ভার খনি কর্তৃপক্ষকে নিতে হবে এবং ক্ষতিগ্রস্থদের নামে ষড়যন্ত্র হয়রানি, অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন বন্ধ করতে হবে।

এসময় ক্ষতিগ্রস্ত বাঁশপুকুর ও বৈদ্যনাথপুর গ্রামের দুইগ্রামের নারী-পুরুষ অংশ নেন।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com