Logo
সর্বশেষ :
পাবনার কলি হত্যাকাণ্ড: মুলহোতা গ্রেফতার, শাস্তির দাবিতে মানববন্ধন মাগুরায় শিক্ষা দিবসে বৈষম্যহীন শিক্ষাব্যবস্থার দাবিতে সমাবেশ পাবনায় প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে বিশ্ববিদ্যালয়ের হিন্দু শিক্ষার্থী গ্রেফতার বদ্ধ ঘর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার পাবনায় বিএনপি নেতা হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার মৌসুমি বায়ুর প্রভাবে ঘন কুয়াশায় ঢেকে গেল পঞ্চগড় কোটচাঁদপুরে বাসচাপায় হোটেল শ্রমিক নিহত মৌলভীবাজারে সিএমএফ এর সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা মৌলভীবাজারে লাইফস্টাইল ব্র্যান্ড ‘মিরর’-এর ১৩ তম শোরুম উদ্বোধন মৌলভীবাজারে কৃষি ও কৃষক রক্ষা কমিটির আহ্বায়ক কমিটি গঠন

শ্রীলংকাই এশিয়া কাপের আয়োজক

রাজকথা ডেস্ক :
প্রকাশিত : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
Asia-Cup-2022

রাজনৈতিক অস্থিরতা আর অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত শ্রীলংকায় যে এবারের এশিয়া কাপ হচ্ছে না তা আগেই ঘোষণা দেওয়া হয়েছিল। টুর্নামেন্টটি সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়ার কথা বলা হয়েছিল।

কিন্তু এবার এলো আনুষ্ঠানিক সিদ্ধান্ত। এশিয়া কাপের খেলাগুলো হবে আরব আমিরাতের মাঠে। তবে আয়োজক হিসেবে থাকছে শ্রীলংকা-ই।

বুধবার রাতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে এ খবর। এসিসির সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অর্থাৎ গত পাঁচ বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো আরব আমিরাতে হবে এশিয়া কাপের খেলা। ২০১৮ সালে সবশেষ এশিয়া কাপও হয়েছিল আমিরাতে। সেবার টুর্নামেন্টটি হয় ওয়ানডে ফরম্যাটে। এবার প্রথমবারের মতো তা হতে চলেছে টি-টোয়েন্টি ফরম্যাটে।

শুধু ভেন্যু পরিবর্তিত হয়েছে। শ্রীলংকার স্টেডিয়ামগুলোর বদলে খেলা হবে দুবাই, শারজায়। আর বাকি সব পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী।

আগামী ২৭ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ৬ দেশের এই মেগা আসর।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com