Logo
সর্বশেষ :
রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, আখাউড়ায় র‍্যাবের অভিযানে লোকোমাস্টার আটক নোয়াখালীতে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

ঢাকায় এসেছেন উজবেকিস্তানের উপ-প্রধানমন্ত্রী

রাজকথা ডেস্ক :
প্রকাশিত : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
uzbek assistant pm

দুই দিনের সফরে ঢাকায় এসেছেন উজবেকিস্তানের উপ-প্রধানমন্ত্রী জামসেদ খোদজায়েভ। ৩৯ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল নিয়ে আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এসে পৌঁছান তিনি।

তার এ সফরে দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল, দ্বৈত কর পরিহার, কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি, এলসি জটিলতা নিরসনে বাংলাদেশ ব্যাংক ও উজবেক কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে চুক্তি সম্পাদনের বিষয়ে উভয় পক্ষ আলোচনা করে পরবর্তীতে সমঝোতা স্মারক সইয়ের বিষয়টি চূড়ান্ত করবে।

মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, উজবেকিস্তানের উপ-প্রধানমন্ত্রী সফরের শুরুতে রাজধানীর একটি হোটেলে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে বৈঠক করবেন। এরপর একই হোটেলে ইন্টার গভমেন্টাল কমিশন মিটিং অন ট্রেড অ্যান্ড ইকোনোমিক কো-অপারেশনে অংশ নেবেন। দুপুর ১২টার দিকে প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে এবং দুপুর ৩টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে পৃথক বৈঠকে মিলিত হবেন। একই দিন বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে উজবেক উপ-প্রধানমন্ত্রীর।

দূতাবাসের তথ্য বলছে, প্রতিনিধিদলে দেশটির পরিবহনমন্ত্রী (সিভিল এভিয়েশন), পররাষ্ট্র উপমন্ত্রী, কৃষি উপমন্ত্রী, বৈদেশিক বাণিজ্য বিষয়ক উপমন্ত্রী, টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান (উপ-মন্ত্রী পদমর্যাদা), লেদার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এবং ফার্মাসিউটিক্যালস এজেন্সির পরিচালকসহ বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চ পদস্থ কর্মকর্তারা রয়েছেন।

আগামী শনিবার তাসখন্দে ফিরে যাওয়ার কথা রয়েছে উজবেক উপ-প্রধানমন্ত্রীর।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com