Logo
সর্বশেষ :
মৌলভীবাজারে সিএমএফ এর সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা মৌলভীবাজারে লাইফস্টাইল ব্র্যান্ড ‘মিরর’-এর ১৩ তম শোরুম উদ্বোধন মৌলভীবাজারে কৃষি ও কৃষক রক্ষা কমিটির আহ্বায়ক কমিটি গঠন রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু

দোয়ারাবাজারে নদীতে ডুবে শিশুর মৃত্যু

রাজকথা ডেস্ক :
প্রকাশিত : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২

সুনামগঞ্জের দোয়ারাবাজারে নদীতে ডুবে রিহান (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকাল ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বাজিতপুর (উমরপুর) গ্রামের প্রবাসী নুর মিয়ার বাড়ি সংলগ্ন মরাসুরমা নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। রিহান একই গ্রামের নুর ইসলামের ছেলে।

দোয়ারাবাজার থানার এসআই মিজানুর রহমান জানান, শুক্রবার দুপুরে রিহান বাড়ির পাশে মরাসুরমা নদীতে বাঁশের সাঁকোতে  উঠার চেষ্টাকালে পানিতে পড়ে ডুবে যায়। রিহানের মা মহিমা বেগমসহ আশপাশের লোকজন অনেক খোঁজাখুঁজির পর বিকাল ৩টার দিকে শিশুটির লাশ উদ্ধার করেন।

দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর বিষয়টি নিশ্চিত করেছেন।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com