Logo
সর্বশেষ :
পাবনার কলি হত্যাকাণ্ড: মুলহোতা গ্রেফতার, শাস্তির দাবিতে মানববন্ধন মাগুরায় শিক্ষা দিবসে বৈষম্যহীন শিক্ষাব্যবস্থার দাবিতে সমাবেশ পাবনায় প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে বিশ্ববিদ্যালয়ের হিন্দু শিক্ষার্থী গ্রেফতার বদ্ধ ঘর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার পাবনায় বিএনপি নেতা হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার মৌসুমি বায়ুর প্রভাবে ঘন কুয়াশায় ঢেকে গেল পঞ্চগড় কোটচাঁদপুরে বাসচাপায় হোটেল শ্রমিক নিহত মৌলভীবাজারে সিএমএফ এর সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা মৌলভীবাজারে লাইফস্টাইল ব্র্যান্ড ‘মিরর’-এর ১৩ তম শোরুম উদ্বোধন মৌলভীবাজারে কৃষি ও কৃষক রক্ষা কমিটির আহ্বায়ক কমিটি গঠন

২৬ হাজার টাকা এক কাঁঠালের দাম!

রাজকথা ডেস্ক :
প্রকাশিত : শনিবার, ৩০ জুলাই, ২০২২

বাজার হিসেবে কাঁঠালটির দাম হয়তো ১০০ টাকা হবে। কিন্তু মসজিদের গাছের সেই কাঁঠালটি নিলামের মাধ্যমে বিক্রি হলো ২৬ হাজার টাকায়। কাতারপ্রবাসী কাঞ্চন মিয়া নামের এক যুবক কাঁঠালটি কিনেছেন।

শুক্রবার (২৯ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

কাঞ্চন মিয়ার বাড়ি পরমানন্দপুর গ্রামে।

স্থানীয় একাধিক ব্যক্তি জানান, পরমানন্দপুর পূর্বপাড়া জামে মসজিদের গাছে ধরা কাঁঠালটি বিক্রির জন্য শুক্রবার জুমার নামাজের পর মুসল্লিদের মধ্যে নিলাম ডাকা হয়। এ সময় এক হাজার টাকা থেকে দাম হাঁকা শুরু হয়। প্রায় আধা ঘণ্টা ধরে চলা নিলাম শেষে ২৬ হাজার টাকায় কাঁঠালটি পান কাঞ্চন মিয়া।

কাঞ্চন মিয়া বলেন, আল্লাহর ঘরের কাঁঠাল, তাই মনের প্রশান্তির জন্য কিনেছি। আশা করি, খেয়ে তৃপ্তি পাব।

পরমানন্দপুর পূর্বপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা আবদুস সালাম খান বলেন, কাঁঠালটি ২৬ হাজার টাকায় বিক্রি হওয়ায় আমরা খুশি হয়েছি। এ টাকা মসজিদের উন্নয়নকাজে ব্যয় করা হবে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com