Logo
সর্বশেষ :
স্বজনের মৃত্যুতেও মন গলেনি সন্ত্রাসীদের : এলডিপি কর্মীর বসতঘরে অগ্নিসংযোগ, শিশুসহ ৩ জন আহত শ্রীমঙ্গলে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের প্রধান নির্বাচন কমিশনার হলেন মুন্না শিকলে বাঁধা অবস্থায় মাদরাসা পড়ুয়া দুই শিক্ষার্থী উদ্ধার মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় ১৬ ঘণ্টা লোডশেডিং রাশিয়ায় যুদ্ধে গিয়ে প্রাণ হারালেন মৌলভীবাজারের মুহিবুর বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্টে ইন্টারনেট সার্ভিস কর্মীর মৃত্যু সিলেটের বিভাগীয় কমিশনারসহ তিন শীর্ষ কর্মকর্তাকে বদলি হবিগঞ্জে হাওরে বজ্রপাতে কৃষকের মৃত্যু সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু দিনের অর্ধেক সময় বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জবাসী

রাজনগরে পুলিশের অভিযানে ৬ জুয়াড়ি আটক

মৌলভীবাজার প্রতিনিধি : / ৫০৩
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২

মৌলভীবাজারের রাজনগরে পুলিশের অভিযানে ৬ জুয়াড়িকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়। বুধবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার মনসুরনগর ইউনিয়নের কদমহাটা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরে বৃহস্পতিবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, কদমহাটা এলাকায় জুয়াড়িরা জুয়া খেলছে এমন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রাজনগর থানার এসআই সওকত মাসুদ ভূঁইয়ার নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক জুয়াড়ি পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ৬জন জুয়াড়িকে আটক করা হয়। আটককৃতরা হলেন- উপজেলার কোনাগাঁও গ্রামের মৃত মফিজ মিয়ার ছেলে আনকার মিয়া (৫৫), মালিকোনা গ্রামের মৃত বাশির মিয়ার ছেলে বাবুল মিয়া (৩০), কদমহাটা গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে সাজ্জাদুর রহমান (৪৮), শ্রীপুর থানার বেলদিয়া গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে মো. কামাল হোসেন (৩৭), নাগরপুর থানার পুখুরিয়া গ্রামের শুক্কুর আলীর ছেলে সানোয়ার হোসেন (৩৫), মৌলভীবাজার সদর থানার কাজিরগাঁও এলাকার মৃত ইছহাক মিয়ার ছেলে রফিক আলী ওরফে মন্টু মিয়া (৫৩)। এঘটনায় ৭ জনকে আসামী করে রাজনগর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, ঘটনাস্থল থেকে ৬ জনকে জুয়া খেলারত অবস্থায় আটক করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে গেছে। এঘটনায় থানায় মামলা হয়েছে। আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে। জুয়া, মাদকসহ সব ধরণের অপরাধ নিয়ন্ত্রণে রাজনগর থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।