Logo
সর্বশেষ :
মৌলভীবাজারে সিএমএফ এর সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা মৌলভীবাজারে লাইফস্টাইল ব্র্যান্ড ‘মিরর’-এর ১৩ তম শোরুম উদ্বোধন মৌলভীবাজারে কৃষি ও কৃষক রক্ষা কমিটির আহ্বায়ক কমিটি গঠন রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু

ফার্নিচার ব্যাবসার আড়ালে মাদক কারবার, গ্রেপ্তার ২

মৌলভীবাজার প্রতিনিধি :
প্রকাশিত : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
ফার্নিচার ব্যাবসার আড়ালে মাদকের কারবার, গ্রেপ্তার ২

মৌলভীবাজারের রাজনগরে দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। ফার্নিচার ব্যবসার আড়ালে তারা মাদক ব্যবসায় করে আসছিল বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তাকৃতরা হলো- উপজেলার সদর ইউনিয়নের দত্তগ্রামের কমরু মিয়ার ছেলে আলী হোসেন (৩৫) ও টেংরা ইউনিয়নের ডেফলউড়া গ্রামের ছালামত মিয়ার ছেলে সুমন মিয়া (২৬)। রবিবার রাত ১১ টার দিকে সদর ইউনিয়নের ময়নার দোকান এলাকায় আলেয়া ফার্নিচার মার্টে অভিযান চালিয়ে তাদেরকে আটক ও ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আলী হোসেন ফার্নিচার ব্যবসার আড়ালে মাদক ব্যবসা করে আসছিলেন। এ কাজে তাকে সহযোগীতা করতেন কর্মচারী সুমন মিয়া। বিভিন্ন মাধ্যমে তাদের মাদক ব্যবসা সম্পর্কিত তথ্য পুলিশের কাছে গেলেও নির্ভরযোগ্য তথ্য না থাকায় পুলিশের ধরাছোঁয়া থেকে নিজেদের আড়াল করে রেখেছিলো তারা। তাদের কাছে ইয়াবা ট্যাবলেট রয়েছে এমন সুনির্দিষ্ট তথ্য পেয়ে রাজনগর থানার উপপরিদর্শক মো. কামাল উদ্দীনসহ একদল পুলিশ রবিবার রাতে ওই ব্যাবসায় প্রতিষ্ঠানে অভিযান চালান। এসময় তাদেরকে তল্লাশি করে ১৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে রাজনগর থানায় মামলা (নং-২৪; তাং২৯/০৮/২২) হয়েছে।

এ ব্যাপারে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, তারা ফার্নিচার ব্যবসার আড়ালে মাদক ব্যবসা করে আসছিল এ কথা এলাকার সচেতন মানুষরা জানিয়েছেন। সুনির্দিষ্ট তথ্য পেয়ে রবিবার রাতে তাদেরকে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে আটক করে তল্লাশি করলে ১৮০ পিস ইয়াবা পাওয়া যায়। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রাজনগর থানাকে মাদকমুক্ত রাখতে এরকম অভিযান অব্যাহত থাকবে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com