Logo
সর্বশেষ :
রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, আখাউড়ায় র‍্যাবের অভিযানে লোকোমাস্টার আটক নোয়াখালীতে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

রাজনগরে শাহ্জালাল ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ

মৌলভীবাজার প্রতিনিধি :
প্রকাশিত : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২

মৌলভীবাজারের রাজনগরে বৃক্ষরোপণ ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। জাতীয় শোক দিবস ও স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকীতে সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণের আয়োজন করে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড, মৌলভীবাজার শাখা।

মঙ্গলবার সকালে এ উপলক্ষে উপজেলার মহলাল উচ্চ বিদ্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


এসময় বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল। মহলাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খালিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মনসুরনগর ইউপি চেয়ারম্যান মিলন বখ্ত, শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড মৌলভীবাজার শাখার এভিপি ও ব্যবস্থাপক এ.কে. রেজা চৌধুরী, এফএভিপি ও সহকারী ব্যবস্থাপক মো. ছয়ফুল আলম, সিনিয়র অফিসার ফাহাদুর রহমান প্রমুখ।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com