Logo
সর্বশেষ :
রাজনগরে প্রতিবন্ধী দিবসে আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ রাজনগরে ব্যবসায়ীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন গণ-অভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে রাজনগরে বিএনপি’র বিজয় মিছিল প্রেস রিলিজ : অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন নেছার আহমদ সানি মৌলভীবাজারে কৃষকদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল রাজনগরে জনসংখ্যা দিবস উদযাপন রাজনগরে মিষ্টির কারখানায় ঢুকতে না দেয়ায় যুবদল নেতার হামলা, আহত ২ ব্যাংকের সিকিউরিটি গার্ড মিসবাহ ভেবে হত্যা করা হয় ‘আইনজীবী সুজনকে’ রাজনগরে ছাত্রদলের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল রাজনগরে দারুল ক্বিরাত এবং বয়স্কদের সহীহ্ কুরআন প্রশিক্ষণের সমাপনী ও পুরষ্কার বিতরন

‘চা শ্রমিকদের বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয়’

মৌলভীবাজার প্রতিনিধি : / ২৯৬
প্রকাশিত : বুধবার, ৩১ আগস্ট, ২০২২

চা শ্রমিকদের বাদ দিয়ে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছেন। চা শ্রমিকদের জন্য অনেক প্রকল্প-প্লান চলমান রয়েছে।

আরো উন্নয়নের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। রাজনগর উপজেলার উত্তরভাগ চা বাগানে চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন এসব কথা বলেন।

মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার আরো বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে চা শ্রমিকদের মুজুরি বৃদ্ধি করে দিয়েছেনে। তিনি চা বাগানের সাধারণ শ্রমিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলবেন।

কমিশনার বলেন, চা শিল্পের সঙ্গে হাজার হাজার পরিবার জড়িত। তাই চা বাগান ও শ্রমিকদের নিয়ে সরকারের উন্নয়ন প্রকল্প ও পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পালের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহিনা আক্তার, রাজনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তার, রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনয় ভ‚ষণ রায়, উত্তরভাগ ইউনিয়নের চেয়ারম্যান দীগেন্দ্র চন্দ্র সরকার, উত্তরভাগ চা বাগানের জেনারেল ম্যানেজার শাহেদুর রহমান প্রমুখ।

এসময় উত্তরভাগ ইউনিয়নের চা শ্রমিকরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।