Logo
সর্বশেষ :
স্বজনের মৃত্যুতেও মন গলেনি সন্ত্রাসীদের : এলডিপি কর্মীর বসতঘরে অগ্নিসংযোগ, শিশুসহ ৩ জন আহত শ্রীমঙ্গলে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের প্রধান নির্বাচন কমিশনার হলেন মুন্না শিকলে বাঁধা অবস্থায় মাদরাসা পড়ুয়া দুই শিক্ষার্থী উদ্ধার মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় ১৬ ঘণ্টা লোডশেডিং রাশিয়ায় যুদ্ধে গিয়ে প্রাণ হারালেন মৌলভীবাজারের মুহিবুর বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্টে ইন্টারনেট সার্ভিস কর্মীর মৃত্যু সিলেটের বিভাগীয় কমিশনারসহ তিন শীর্ষ কর্মকর্তাকে বদলি হবিগঞ্জে হাওরে বজ্রপাতে কৃষকের মৃত্যু সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু দিনের অর্ধেক সময় বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জবাসী

রাজনগরে মেম্বারের শাস্তির দাবিতে স্বাস্থ্যকর্মীদের মানববন্ধন

মৌলভীবাজার প্রতিনিধি : / ১৮২৪
প্রকাশিত : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২

মৌলভীবাজারের রাজনগরে কমিউনিটি ক্লিনিকের একজন হেল্থ কেয়ার প্রোভাইডারের (সিএইচসিপি) সাথে ইউপি সদস্যের অশালীন, অসামাজিক আচরণ, হত্যার হুমকির প্রতিবাদে ও ওই ইউপি সদস্যের শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। শুক্রবার বিকেল ৩টার দিকে রাজনগর সিএইচসিপি ও স্বাস্থ্য সহকারী এসোসিয়েশনের আয়োজনে উপজেলা পরিষদের সামনের সড়কে এই মানববন্ধন করেন উপজেলার স্বাস্থ্য পরিদর্শক, কমিউনিটি ক্লিনিকগুলোতে কর্মরত সিএইচসিপি ও স্বাস্থ্য সহকারীরা।


এরআগে গত ২৮ সেপ্টেম্বর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য নুরুল আমীন খানের বিরুদ্ধে অশালীন, অসামাজিক আচরণ, হত্যার হুমকির অভিযোগ এনে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ববরাবরে ও ২৯ সেপ্টেম্বর রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দেন সোনাটিকি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মোছা. হেলন বেগম।

মানববন্ধনে সিএইচসিপি এসোসিয়েশনের উপজেলা সভাপতি আমজদ হোসেন চৌধুরীর’র সভাপতিত্বে বক্তব্য রাখেন স্বাস্থ্য পরিদর্শক জয়নাল আবেদীন, এমটি-ইপিআই প্রবাল দাশ, মেডিকেল টেকনলজিস্ট খসরু চৌধুরী, উপজেলা স্বাস্থ্য সহকারী এসোসিয়েশনের সভাপতি মুকুল চক্রবর্তী, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, সিএইচসিপি এসোসিয়েশনের জেলা সভাপতি কেএম রুবেল আহমদ, উপজেলা সাধারণ সম্পাদক ডালিম হোসেন, মোছা. হেলন বেগম প্রমুখ।

বক্তারা বলেন, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে সরকার জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিচ্ছে। কিন্তু সেবা প্রদান বিঘ্নিত করতে সোনাটিকি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপিকে গালিগালাজ ও প্রাণে হত্যার হুমকি দিয়েছেন ইউপি সদস্য। সিএইচসিপি ক্লিনিকে না গেলে এলাকার কয়েক হাজার মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হবেন। একজন ইউপি সদস্য হয়ে সরকারী কাজে বাধার সৃষ্টি করা কোনোভাবে কাম্য নয়। ওই ইউপি সদস্যের শাস্তি ও বিষয়টি দ্রুত সুষ্ঠু সমাধানে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের আহ্বান জানান বক্তারা।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।