Logo
সর্বশেষ :
মৌলভীবাজারে সিএমএফ এর সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা মৌলভীবাজারে লাইফস্টাইল ব্র্যান্ড ‘মিরর’-এর ১৩ তম শোরুম উদ্বোধন মৌলভীবাজারে কৃষি ও কৃষক রক্ষা কমিটির আহ্বায়ক কমিটি গঠন রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু

রাজনগরে ৫০০ পিস ইয়াবাসহ আটক ১

মৌলভীবাজার প্রতিনিধি :
প্রকাশিত : সোমবার, ৩ অক্টোবর, ২০২২

মৌলভীবাজারের রাজনগরে ৫০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে। ইয়াবা উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। রবিবার রাত পৌনে ১১ টার দিকে উপজেলার মনসুরনগর ইউনিয়নের পঞ্চেশ্বর সার্বজনিন দেব মন্দিরের পাশের রাস্তায় ইয়াবা বিক্রি করতে গেলে তাকে আটক করা হয়।
আটক মাদক কারবারীর নাম রুবেল মিয়া (৩০)। সে শ্রীমঙ্গল থানার নতুন বাজার এলাকার জমসেদ মিয়ার ছেলে।
রাজনগর থানা পুলিশ সূত্রে জানা যায়, রাজনগর থানার ওসি বিনয় ভূষণ রায়ের নির্দেশে ওসি (তদন্ত) রতন চন্দ্র দেবনাথের নেতৃত্বে এসআই মো. নুর উদ্দীন সহ একদল পুলিশ রবিবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালান। রাত সাড়ে ১০ টার দিকে পঞ্চেশ্বর সার্বজনীন দেব মন্দিরের পাশে এক মাদক বিক্রেতা ইয়াবাসহ অবস্থান করছে খবর পেয়ে পুলিশ তাৎক্ষনিক সেখানে যায়। এসময় রুবেল মিয়াকে ঘটনাস্থল থেকে আটক করে তল্লাশি করলে তার দেহের বিভিন্ন স্থানে লুকানো ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
রাজনগর থানার উপপরিদর্শক (এসআই) মো. নুর উদ্দিন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে রুবেল মিয়াকে আটক করে তল্লাশি চালালে ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। ইয়াবা উদ্ধারের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com