Logo
সর্বশেষ :
পাবনার কলি হত্যাকাণ্ড: মুলহোতা গ্রেফতার, শাস্তির দাবিতে মানববন্ধন মাগুরায় শিক্ষা দিবসে বৈষম্যহীন শিক্ষাব্যবস্থার দাবিতে সমাবেশ পাবনায় প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে বিশ্ববিদ্যালয়ের হিন্দু শিক্ষার্থী গ্রেফতার বদ্ধ ঘর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার পাবনায় বিএনপি নেতা হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার মৌসুমি বায়ুর প্রভাবে ঘন কুয়াশায় ঢেকে গেল পঞ্চগড় কোটচাঁদপুরে বাসচাপায় হোটেল শ্রমিক নিহত মৌলভীবাজারে সিএমএফ এর সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা মৌলভীবাজারে লাইফস্টাইল ব্র্যান্ড ‘মিরর’-এর ১৩ তম শোরুম উদ্বোধন মৌলভীবাজারে কৃষি ও কৃষক রক্ষা কমিটির আহ্বায়ক কমিটি গঠন

সময় টিভির ইউটিউব চ্যানেল হ্যাকড!

রাজকথা ডেস্ক :
প্রকাশিত : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
সময় টিভি হ্যাক

বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেল সময় টিভির ইউটিউব চ্যানেলটি হ্যাক করা হয়েছে। হ্যাকাররা এটির নাম পরিবর্তন করে নাম দিয়েছে Ethereum 2.0। রবিবার (১৬ অক্টোবর) দুপুর থেকে ইউটিউবে somoy tv লিখে সার্চ দিলে চ্যানেলটির নাম দেখাচ্ছে Ethereum 2.0। তবে চ্যানেলটির লোগোতে এখনো সময় টিভির লোগো দেখাচ্ছে।

তবে কে বা কারা এটি কোন উদ্দেশ্যে হ্যাক করেছে তা জানা যায়নি। এতে ১৭.২ মলিয়িন সাবস্ক্রাইবারের এই চ্যানেলটিতে ৯৭ হাজার ৮৩৮টি কন্টেন্ট রয়েছে।

সময় টিভি ২০০৯ সালের অক্টোবর মাসে সম্প্রচারের জন্য সরকারের অনুমতি পায়। ২০১০ সালের ১০শে অক্টোবর তারিখে একটি পরীক্ষামূলক সম্প্রচারের পর ২০১১ সালের ১৭ই এপ্রিল তারিখে সময়ের প্রয়োজনে সময় স্লোগান নিয়ে এই চ্যানেলটি বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে। তৎকালীন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের ভাই চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম এবং তিনি টিভি সাংবাদিক নিয়াজ মোরশেদ কাদেরী, তুষার আবদুল্লাহ ও আহমদে জোবায়েরের নামে সময় টিভির অনুমতিপত্র দেওয়া হয়। এর আট মাসের মাথায় সকলে ৫০ শতাংশ অংশীদারত্ব ২৫ কোটি টাকায় বিক্রি করেন সিটি গ্রুপরে ফজলুর রহমানের কাছে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com