Logo
সর্বশেষ :
রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, আখাউড়ায় র‍্যাবের অভিযানে লোকোমাস্টার আটক নোয়াখালীতে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

রাজনগরের কামারচাকে সূচনা কর্মসূচীর সমাপনী সভা

মৌলভীবাজার প্রতিনিধি :
প্রকাশিত : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
রাজনগরের কামারচাকে সূচনা কর্মসূচীর সমাপনী সভা

মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নে সূচনা প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় ও সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন বিদেশী দাতাসংস্থার সহযোগিতায় সিএনআরএস, ওয়াল্ড ফিস সহ কয়েকটি সংস্থা এই ইউনিয়নের হতদরিদ্র জনগোষ্ঠী ও কিশোরীদের পুষ্টি ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ২০২০ সাল থেকে সূচনা কর্মসূচী বাস্তবায়ন করেছে। চলতি বছর প্রকল্পের মেয়াদ শেষ হচ্ছে।

কামারচাক ইউনিয়ন পরিষদের আয়োজনে মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে ইউনিয়ন পরিষদ হলরুমে ইউপি চেয়ারম্যান মো. আতাউর রহমানের সভাপতিত্বে ও সূচনা প্রকল্পের জিসিডিও স্বপন কুমার নাইডুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সেভ দ্য চিলড্রেনের সূচনা প্রকল্প প্রোগ্রাম ডিরেক্টর আরিফুর রহমান, ওয়ার্ল্ড ফিশের প্রজেক্ট ম্যানেজার অশোক সরকার, সিএনআরএস সূচনা প্রকল্পের জেলা সমন্বয়ক সৌরভ রায়, সেভ দ্য চিলড্রেনের সূচনা প্রকল্প নিউট্রেশন টেকনিক্যাল ম্যানেজার ফাতেমা কানিজ, সিএনআরএস’র ইউপিসি সাইকা উম্মাশি, ইউপি সদস্য মাহবুবুর রহমান, মামুনুর রশিদ, মিজানুর রহমান, রাজনগর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন, উপসহকারী পশুসম্পদ কর্মকর্তা আব্দুস সালাম, উপসহকারী কৃষি কর্মকর্তা শিবলু কুমার সিংহ, পরিবার পরিকল্পনা পরিদর্শক রাজীব চন্দ, এএইচআই শাহানারা খানম প্রমুখ। এসময় ইউনিয়নের বিভিন্ন এলাকার উপকারভোগীরা সূচনা কর্মসূচীর মাধ্যমে উপকৃত হয়ে নিজেদের সফল হওয়ার স্মৃতিচারণ করে সমাপনী সভায় বক্তব্য রাখেন।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com