Logo
সর্বশেষ :
মৌলভীবাজারে সিএমএফ এর সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা মৌলভীবাজারে লাইফস্টাইল ব্র্যান্ড ‘মিরর’-এর ১৩ তম শোরুম উদ্বোধন মৌলভীবাজারে কৃষি ও কৃষক রক্ষা কমিটির আহ্বায়ক কমিটি গঠন রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু

রাজনগরের ফতেপুরে সূচনা কর্মসূচীর সমাপনী সভা

মৌলভীবাজার প্রতিনিধি :
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
রাজনগরের ফতেপুরে সূচনা কর্মসূচীর সমাপনী সভা

মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নে সূচনা প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় ও সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন ও ইউকেএইড এর সহযোগিতায় এই ইউনিয়নের হতদরিদ্র জনগোষ্ঠী ও কিশোরীদের পুষ্টি, জীবিকায়ন ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ২০২০ সাল থেকে তিন বছরের জন্য সূচনা কর্মসূচী বাস্তবায়ন করেছে সিএনআরএস, ওয়ার্ল্ড ফিস সহ কয়েকটি এনজিও সংস্থা।

 

ফতেপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে ইউনিয়ন পরিষদ হলরুমে ইউপি চেয়ারম্যান নকুল চন্দ্র দাশের সভাপতিত্বে ও সিএনআরএস-সূচনা প্রকল্পের জিসিডিও স্বপন কুমার নাইডুর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথির বক্তব্য দেন- সিএনআরএস-সূচনা প্রকল্পের সহকারী জেলা সমন্বয়কারী আব্দুর রাজ্জাক, সিএনআরএস’র ইউপিসি সাইকা উম্মাশি, উপসহকারী কৃষি কর্মকর্তা হোসেন আহমদ, উপজেলা মৎস অফিসের ক্ষেত্র সহকারী খালেদ আমান, কমিউনিটি মেডিকেল অফিসার ইতি রানী, পরিবার পরিকল্পনা পরিদর্শক ঊষা কান্ত দেব, ইউপি সদস্য ইমদাদুল হক টিটু, রিপন দাস, আব্দুস শহীদ আমিন, সায়ারুন বেগম, পিলোনা বেগমসহ সূচনা প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

 

এসময় ইউনিয়নের বিভিন্ন এলাকার উপকারভোগীরা সূচনা কর্মসূচীর মাধ্যমে উপকৃত হয়ে নিজেদের সফল হওয়ার স্মৃতিচারণ করে সমাপনী সভায় বক্তব্য রাখেন।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com