Logo
সর্বশেষ :
রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, আখাউড়ায় র‍্যাবের অভিযানে লোকোমাস্টার আটক নোয়াখালীতে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

হবিগঞ্জে স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করায় বখাটের কারাদন্ড

সারাবাংলা ডেস্ক :
প্রকাশিত : বুধবার, ২ নভেম্বর, ২০২২

হবিগঞ্জের বাহুবলে এক স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করায় দায়ে ওয়ালিদ খান (১৯) নামে এক বখাটেকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

 

মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিনের ভ্রাম্যমান আদালত এ দন্ডাদেশ প্রদান করেন।

 

জানা যায়, বেশ কিছুদিন যাবত বাহুবল সদর ইউনিয়নের দশকাহনিয়া গ্রামের মৃত রাজু মিয়ার ছেলে ওয়ালিদ খান উপজেলা সদরে অবস্থিত দি-লিটন ফ্লাওয়ার কিন্ডারগার্টেনের সামনে ও আশপাশে স্কুল চলাকালীন সময়ে বিভিন্ন অজুহাতে ঘুরাঘুরি করে ছাত্রীদের উত্ত্যক্ত করে আসছিলো। প্রতিদিনের ন্যায় সে মঙ্গলবারও স্কুলে কোচিং চলাকালীন সময়ে ছাত্রীদের বিভিন্ন অঙ্গভঙ্গিতে ইভটিজিং করতে থাকে। এসময় স্কুল কর্তৃপক্ষ ওয়ালিদ খানকে আটক করে বাহুবল থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে এস আই জয়ন্ত কুমার তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে তাকে আটক করে।

 

পরে বাহুবল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রুহুল আমিন ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com