Logo
সর্বশেষ :
রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, আখাউড়ায় র‍্যাবের অভিযানে লোকোমাস্টার আটক নোয়াখালীতে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

রাজনগরে মানসিক ভারসাম্যহীন যুবকের আ ত্ম হ ত্যা

মৌলভীবাজার প্রতিনিধি :
প্রকাশিত : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
রাজনগরে মানসিক ভারসাম্যহীন যুবকের আত্মহত্যা

মৌলভীবাজারের রাজনগরে দিপু মালাকার (৩২) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। খবর পেয়ে রাজনগর থানার পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। শুক্রবার (১৮ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার টেংরা ইউনিয়নের পাইকপাড়া গ্রাম থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাইকপাড়া গ্রামের মৃত দয়াময় মালাকারের ছেলে দিপু মালাকার বেশ কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। মানসিক সমস্যার কারণে তার স্ত্রী দুই ছেলেকে নিয়ে বসতঘরের একটি কক্ষে এবং দিপু মালাকার একা একটি কক্ষে থাকতেন। শুক্রবার সকালে তার কক্ষে গলায় শাড়ি প্যাঁচিয়ে বসঘরের টিনের চালার তীরের সাথে ঝুলে আত্মহত্যা করেন। পরে তার সাড়াশব্দ না পেয়ে পরিবারের লোকজন ওই কক্ষে খোঁজ নিতে গিয়ে তার মৃতদেহ ঝুলতে দেখে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে ময়নাতদন্তের জন্য মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

 

টেংরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সদস্য মতিন মিয়া বলেন, দিপু মালাকারের মানসিক সমস্যা ছিল। আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি।

 

রাজনগর থানার উপপরিদর্শক (এসআই) মো. আবুল হাসান বলেন, দিপুর পরিবারের সদস্যরা জানিয়েছেন বেশ কিছুদিন ধরে সে মানসিক ভারসাম্যহীন ছিল। তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ ও ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com