Logo
সর্বশেষ :
স্বজনের মৃত্যুতেও মন গলেনি সন্ত্রাসীদের : এলডিপি কর্মীর বসতঘরে অগ্নিসংযোগ, শিশুসহ ৩ জন আহত শ্রীমঙ্গলে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের প্রধান নির্বাচন কমিশনার হলেন মুন্না শিকলে বাঁধা অবস্থায় মাদরাসা পড়ুয়া দুই শিক্ষার্থী উদ্ধার মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় ১৬ ঘণ্টা লোডশেডিং রাশিয়ায় যুদ্ধে গিয়ে প্রাণ হারালেন মৌলভীবাজারের মুহিবুর বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্টে ইন্টারনেট সার্ভিস কর্মীর মৃত্যু সিলেটের বিভাগীয় কমিশনারসহ তিন শীর্ষ কর্মকর্তাকে বদলি হবিগঞ্জে হাওরে বজ্রপাতে কৃষকের মৃত্যু সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু দিনের অর্ধেক সময় বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জবাসী

সুনামগঞ্জে পুনর্বাসনের দাবিতে খামারীদের মানববন্ধন

রাজকথা ডেস্ক : / ৭৮১
প্রকাশিত : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২

সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত খামারীদের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার পৌর শহরের আলফাত স্কয়ারে মৎস্য ও প্রাণীসম্পদ খামারী সংঘের উদ্যোগে সকল খাতের খামারীদের উদ্যোগে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
হাউস ও খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক-খানির সহযোগিতায় মানববন্ধনে সভাপতিত্ব করেন মৎস্য ও প্রানীসম্পদ খামারী সংঘের আহবায়ক মো. দারু মিয়া।

সদস্য সচিব সাইফুল আলম সিদ্দিকীর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন হাউসের নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভ, জিয়া উদ্দিন, জাহির উদ্দিন জাহিদ, আব্দুল লতিফ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, খামারীদের বিনা সুদে পুনর্বাসন ঋণ প্রদান করতে হবে। ক্ষুদ্র ও প্রান্তিক খামারীদের সরকারি প্রণোদনা দিতে হবে। খামারীদের ব্যাংক ঋণ পুনঃতফশিল করতে হবে। মৎস্য ও প্রাণীসম্পদ খাতকে বীমার আওতায় আনতে হবে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।