Logo
সর্বশেষ :
পাবনার কলি হত্যাকাণ্ড: মুলহোতা গ্রেফতার, শাস্তির দাবিতে মানববন্ধন মাগুরায় শিক্ষা দিবসে বৈষম্যহীন শিক্ষাব্যবস্থার দাবিতে সমাবেশ পাবনায় প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে বিশ্ববিদ্যালয়ের হিন্দু শিক্ষার্থী গ্রেফতার বদ্ধ ঘর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার পাবনায় বিএনপি নেতা হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার মৌসুমি বায়ুর প্রভাবে ঘন কুয়াশায় ঢেকে গেল পঞ্চগড় কোটচাঁদপুরে বাসচাপায় হোটেল শ্রমিক নিহত মৌলভীবাজারে সিএমএফ এর সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা মৌলভীবাজারে লাইফস্টাইল ব্র্যান্ড ‘মিরর’-এর ১৩ তম শোরুম উদ্বোধন মৌলভীবাজারে কৃষি ও কৃষক রক্ষা কমিটির আহ্বায়ক কমিটি গঠন

জামালগঞ্জে বন্যা ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ

রাজকথা ডেস্ক :
প্রকাশিত : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২

জামালগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে বন্যা ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন ইউনিয়নে বন্যা ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এ সহায়তা প্রদান করা হয়। এ সময় দায়িত্বরত ট্যাগ অফিসার, স্ব-স্ব ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা যায়, পুরো উপজেলায় বন্যায় আংশিক ক্ষতিগ্রস্ত ২১৪টি পরিবারের মাঝে ৫ হাজার করে ১০ লাখ ৭০ হাজার এবং পুরোপুরি ক্ষতিগ্রস্ত ৭৫টি পরিবারের মাঝে ৬ হাজার করে ৪ লাখ ৫০ হাজার টাকা ও দুই ভান করে টিন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এ সহায়তা প্রদান করা হয়। এর মাঝে বেহেলী ইউনিয়নে ৩৩টি পরিবারের মাঝে ৫ হাজার টাকা ও ১০টি পরিবারের মাঝে ৬ হাজার টাকা ও দুই ভান টিন বিতরণ করা হয়েছে বলে জানা গেছে। এ ইউনিয়নে ট্যাগ অফিসার হিসেবে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খুরশিদ আহমদ ও দারিদ্র্য বিমোচন কর্মকর্তা শিবেন্দ্র চন্দ্র পাল এবং ইউপি চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার ইউপি স্ব—স্ব ইউপি সদস্যরা।

এ ব্যাপারে বেহেলী ইউপি চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার জানিয়েছেন, বন্যায় অনেক মানুষই অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতিগ্রস্তদের হাতে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দেওয়া সরকারি সহায়তা তুলে দেওয়ার চেষ্টা করছি। সরকারের এ সহায়তা অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্তদের মাঝে আরও সহায়তা প্রদান করা হবে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com