Logo
সর্বশেষ :
স্বজনের মৃত্যুতেও মন গলেনি সন্ত্রাসীদের : এলডিপি কর্মীর বসতঘরে অগ্নিসংযোগ, শিশুসহ ৩ জন আহত শ্রীমঙ্গলে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের প্রধান নির্বাচন কমিশনার হলেন মুন্না শিকলে বাঁধা অবস্থায় মাদরাসা পড়ুয়া দুই শিক্ষার্থী উদ্ধার মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় ১৬ ঘণ্টা লোডশেডিং রাশিয়ায় যুদ্ধে গিয়ে প্রাণ হারালেন মৌলভীবাজারের মুহিবুর বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্টে ইন্টারনেট সার্ভিস কর্মীর মৃত্যু সিলেটের বিভাগীয় কমিশনারসহ তিন শীর্ষ কর্মকর্তাকে বদলি হবিগঞ্জে হাওরে বজ্রপাতে কৃষকের মৃত্যু সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু দিনের অর্ধেক সময় বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জবাসী

রাজনগরে ৬ জুয়াড়ি আটক

মৌলভীবাজার প্রতিনিধি : / ৪৭৮
প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
রাজনগরে ৬ জুয়াড়ি আটক

মৌলভীবাজারের রাজনগরে জুয়া খেলার সময় ৬ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার তাস ও নগদ টাকা জব্দ করা হয়। বুধবার দিবাগত রাত (৫ জানুয়ারি) সোয়া ১২টার দিকে উপজেলার মনসুরনগর ইউনিয়নের তারাচং (নোয়াগাঁও) এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এঘটনায় জুয়া আইনে পুলিশ বাদী হয়ে ৭ জনের নামে মামলা করেছে।

আরো পড়ুন- ৫০ হাজার টাকা পেয়ে ফিরিয়ে দিলেন রাজনগরের রাকিব

পুলিশ জানায়, উপজেলার মনসুরনগর ইউনিয়নের তারাচং (নোয়াগাঁও) এলাকার আব্দুল কাদির মিয়ার বসত ঘরে কয়েকজন জুয়াড়ি জুয়া খেলছে এমন খবর পেয়ে রাজনগর থানার পুলিশ সেখানে অভিযানে যায়। এসময় ঘটনাস্থল থেকে পুলিশ ৬ জনকে আটক করে। এসময় জুয়া খেলার ১০৩টি তাস ও নগদ ১ হাজার ৫৯০ টাকা জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে বসত ঘরের বাসিন্দা আব্দুল কাদির মিয়া পালিয়ে যায়। আটককৃতরা হলো- উপজেলার বিছইনকির্ত্তী গ্রামের মৃত কয়ছর মিয়ার ছেলে মো. রামিম মিয়া (২৮), মৃত রুমন মিয়ার ছেলে মোস্তাক আহমেদ (৫০), পুতুল মিয়ার ছেলে হোসাইন আহমেদ (৩৫), আব্দুল হান্নানের ছেলে নাছমান মিয়া (৪০), মৃত রুকন উদ্দিনের ছেলে জাহান আলম ডালিম (৪৫), মালিকোনা গ্রামের মৃত আসমান মিয়ার ছেলে আছকির মিয়া (৩৫)। আটক আসামীদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এঘটনায় ৭ জনের নাম উল্ল্যেখ করে রাজনগর থানায় মামলা দায়ের করা হয়েছে।

আরো পড়ুনরাজনগরে পুলিশের হস্তক্ষেপে ঘরে ফিরল মানসিক ভারসাম্যহীন ব্যাক্তি

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, জুয়া খেলা হচ্ছে খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে খেলারত অবস্থায় ৬ জনকে ঘটনাস্থল থেকে হাতেনাতে আটক করা হয়। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা হয়েছে। সকালে আদালতে পাঠানো হয়েছে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।