Logo
সর্বশেষ :
পাবনার কলি হত্যাকাণ্ড: মুলহোতা গ্রেফতার, শাস্তির দাবিতে মানববন্ধন মাগুরায় শিক্ষা দিবসে বৈষম্যহীন শিক্ষাব্যবস্থার দাবিতে সমাবেশ পাবনায় প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে বিশ্ববিদ্যালয়ের হিন্দু শিক্ষার্থী গ্রেফতার বদ্ধ ঘর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার পাবনায় বিএনপি নেতা হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার মৌসুমি বায়ুর প্রভাবে ঘন কুয়াশায় ঢেকে গেল পঞ্চগড় কোটচাঁদপুরে বাসচাপায় হোটেল শ্রমিক নিহত মৌলভীবাজারে সিএমএফ এর সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা মৌলভীবাজারে লাইফস্টাইল ব্র্যান্ড ‘মিরর’-এর ১৩ তম শোরুম উদ্বোধন মৌলভীবাজারে কৃষি ও কৃষক রক্ষা কমিটির আহ্বায়ক কমিটি গঠন

‘হাওয়া’ একটা ইতিহাস হোক: ওমর সানী

রাজকথা ডেস্ক :
প্রকাশিত : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
omar-sani

অবশেষে মুক্তি পেলো বহুল আলোচিত সিনেমা ‘হাওয়া’। গুণী নির্মাতা মেজবাউর রহমান সুমন পরিচালিত এই সিনেমা আজ শুক্রবার (২৯ জুলাই) দেশের ২৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। চমকপ্রদ ব্যাপার হলো, মুক্তির আগেই অধিকাংশ হলে সিনেমাটির প্রথম দুই-তিন দিনের সমস্ত টিকিট বিক্রি হয়ে গেছে। যা দেশের সিনেমার নিকট অতীতে দেখা যায়নি।

‘হাওয়া’ দেখার জন্য দর্শক, সমালোচক থেকে শুরু করে সিনেমা অঙ্গনের তারকারাও ব্যাপক উচ্ছ্বসিত। এর ট্রেলার ও গান যে ঝড় বইয়ে দিয়েছে, তাতে আশায় বুক বেঁধেছেন অনেকেই। তাদেরই একজন চিত্রনায়ক ওমর সানী।

নব্বই দশকের সাড়া জাগানো এই নায়কের প্রত্যাশা, ‘হাওয়া’ দেশের সিনেমায় একটা ইতিহাস সৃষ্টি করবে। সিনেমাটি দেখার আগ্রহ প্রকাশ করে ওমর সানী ফেসবুকে লিখেছেন, ‘কিছুদিন আগে মধুমিতা সিনেমা হলে ছবি দেখছিলাম; সাথে ছিলেন শ্রদ্ধেয় কাঞ্চন ভাই, অনন্ত জলিল, বর্ষা। একটা ছবির ট্রেলার দেখলাম; অদ্ভুত মেকিং, কালার, আর্টিস্ট পারফরম্যান্স; বিশেষ করে চঞ্চল। তখন ভেবেছিলাম আমাদের বাংলা চলচ্চিত্র…!’

ওমর সানী আরও লিখেছেন, “হাওয়া’ আজ মুক্তি পাচ্ছে, একটা ইতিহাস হোক। আসল হচ্ছে গল্প এবং পরিচালক, তারপর শিল্পী। অপেক্ষায় থাকলাম ছবিটা দেখার জন্য। অগ্রিম অভিনন্দন ‘হাওয়া’।’’

সমুদ্রের একটি ট্রলারকে ঘিরে এগিয়েছে ‘হাওয়া’ সিনেমার গল্প। এর সঙ্গে কিছু মিথ ও রহস্যের মিশ্রণ। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডল প্রমুখ।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com