Logo
সর্বশেষ :
পাবনার কলি হত্যাকাণ্ড: মুলহোতা গ্রেফতার, শাস্তির দাবিতে মানববন্ধন মাগুরায় শিক্ষা দিবসে বৈষম্যহীন শিক্ষাব্যবস্থার দাবিতে সমাবেশ পাবনায় প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে বিশ্ববিদ্যালয়ের হিন্দু শিক্ষার্থী গ্রেফতার বদ্ধ ঘর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার পাবনায় বিএনপি নেতা হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার মৌসুমি বায়ুর প্রভাবে ঘন কুয়াশায় ঢেকে গেল পঞ্চগড় কোটচাঁদপুরে বাসচাপায় হোটেল শ্রমিক নিহত মৌলভীবাজারে সিএমএফ এর সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা মৌলভীবাজারে লাইফস্টাইল ব্র্যান্ড ‘মিরর’-এর ১৩ তম শোরুম উদ্বোধন মৌলভীবাজারে কৃষি ও কৃষক রক্ষা কমিটির আহ্বায়ক কমিটি গঠন

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোরিকশা চালকের মৃত্যু

সারাবাংলা ডেস্ক :
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২

লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শরীফ হোসেন (২৪) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। তার মৃত্যুর খবর বাড়ির আশপাশে ছড়িয়ে পড়লে নেমে আসে শোকের ছায়া।

বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে শরীফকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অটোরিকশা চালক শরীফ লক্ষ্মীপুর পৌরসভার (১২ নং ওয়ার্ড) আবিরনগর এলাকার বদ্দার বাড়ীর মো. হাসানের তৃতীয় ছেলে ও এক সন্তানের জনক।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, শরীফ তাদের বাড়ির পাশে (শাগো-দীঘির পাড়) গণি মিয়া সর্দার বাড়ির ফারুকের ভাড়া-অটোরিকশা চালিয়ে সংসার চালাতেন। (আজ) দুপুরে শরীফ ভাড়া অটোরিকশাটি (ব্যাটারি) চার্জ দেয়। বিকেল ৫ টার দিকে, সেই চার্জ থেকে ব্যাটারির সংযোগ খুলতে গেলে, ভুলবশতে সকলের অগোচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রাজীব চন্দ্র ঢাকা মেইল’কে অটোরিকশা চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com