Logo
সর্বশেষ :
মৌলভীবাজারে সিএমএফ এর সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা মৌলভীবাজারে লাইফস্টাইল ব্র্যান্ড ‘মিরর’-এর ১৩ তম শোরুম উদ্বোধন মৌলভীবাজারে কৃষি ও কৃষক রক্ষা কমিটির আহ্বায়ক কমিটি গঠন রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু

‘সাদাপাথর’ বাসের ধাক্কায় মা-ছেলে নিহত, চালক আটক

সারাবাংলা ডেস্ক :
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২

বগুড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই ছাত্র নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ জুলাই) সন্ধ্যায় বগুড়ার দ্বিতীয় বাইপাস মহাসড়কের কালিবালা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বগুড়া শহরের ধরমপুর ওলিরবাজার এলাকার কাজল হোসেনের ছেলে রেদওয়ান (১৭) এবং একই এলাকার শাহিনুর রহমানের ছেলে সাদিক শেখ (২১)।  তাদের মধ্যে রেদওয়ান বগুড়া আমর্ড পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণির এবং সাদিক শেখ নুনগোলা কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্র।

জানা গেছে, সন্ধ্যা ছয়টার দিকে মোটরসাইকেল নিয়ে বেড়াতে বের হন দুইজন। সোয়া ছয়টার দিকে দ্বিতীয় বাইপাস মহাসড়কে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি মহাসড়কে পড়ে যায়। এ সময় একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২২-৯৯৫৮) পড়ে যাওয়া বাইকটিকে চাপা দিলে দুইজনই ঘটনাস্থলে মারা যায়। দুর্ঘটনার পরপরই চালক ট্রাক রেখে পালিয়ে যান।

বগুড়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ পুলিশের হেফাজতে রয়েছে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com