Logo
সর্বশেষ :
পাবনার কলি হত্যাকাণ্ড: মুলহোতা গ্রেফতার, শাস্তির দাবিতে মানববন্ধন মাগুরায় শিক্ষা দিবসে বৈষম্যহীন শিক্ষাব্যবস্থার দাবিতে সমাবেশ পাবনায় প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে বিশ্ববিদ্যালয়ের হিন্দু শিক্ষার্থী গ্রেফতার বদ্ধ ঘর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার পাবনায় বিএনপি নেতা হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার মৌসুমি বায়ুর প্রভাবে ঘন কুয়াশায় ঢেকে গেল পঞ্চগড় কোটচাঁদপুরে বাসচাপায় হোটেল শ্রমিক নিহত মৌলভীবাজারে সিএমএফ এর সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা মৌলভীবাজারে লাইফস্টাইল ব্র্যান্ড ‘মিরর’-এর ১৩ তম শোরুম উদ্বোধন মৌলভীবাজারে কৃষি ও কৃষক রক্ষা কমিটির আহ্বায়ক কমিটি গঠন

হবিগঞ্জে মাইক্রোবাসচাপায় পথচারী নিহত

রাজকথা ডেস্ক :
প্রকাশিত : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২

হবিগঞ্জের বাহুবল উপজেলার কাশিপুর এলাকায় মাইক্রোবাস চাপায় মিজান মিয়া (২০) নামে এক পথচারী নিহত হয়েছে। নিহত মিজান মিয়া উপজেলার লামাতাসী ইউনিয়নের কাশিপুর গ্রামের মৃত ফজর আলীর পুত্র। মঙ্গলবার (২৬ জুলাই) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

বাহুবল মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) প্রজিৎ কুমার দাস জানান, কাশিরপুর গ্রামের ভেতর দিয়ে চলে যাওয়া রাস্তা দিয়ে হেটে বাড়ি ফিরছিল মিজান মিয়া নামে ওই যুবক। এসময় একটি দ্রুতগামী মাইক্রোবাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে সে গুরুতর আহত হয়।

তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com